পোলবায় লকেটকে ঘিরে বিক্ষোভ - The News Lion

পোলবায় লকেটকে ঘিরে বিক্ষোভ




দি নিউজ লায়ন ;  'এতদিন কোথায় ছিলেন !'- নিজের সংসদীয় ক্ষেত্রে কর্মীসভা করতে এসে এমনই মন্তব্য শুনতে হলো বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।রবিবার হুগলির পোলবায় দলীয় কর্মসূচি ছিল লকেটের। সকালে পোলবার রাজহাটে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় সেখানে চলে আসেন শতাধিক বিক্ষুব্ধ বিজেপি কর্মী। সাংসদের প্রতি ক্ষোভ উগড়ে দেন তারা। 


তাদের অভিযোগ, গত দেড় বছরে একবারের জন্যেও এলাকায় আসেননি লকেট।  এলাকায় কি কাজ হচ্ছে না হচ্ছে, এলাকার মানুষের সুবিধা-অসুবিধার কোন খোঁজ রাখেন না তিনি। অথচ নির্বাচনের সময় বাড়ি বাড়ি ঘুরে তারাই বিজেপির হয়ে প্রচার করেছিলেন। ভোট করিয়েছিলেন, এলাকা থেকে বিপুল লিড পেয়েছিল বিজেপি। কোনো মতে স্থানীয় বিজেপি নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। 


এরপর স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে যোগ দেয়ার সময় ফের আরেকপ্রস্থ বিক্ষোভ শুরু হয়।  কেন তিনি এলাকায় আসেন না- এই প্রশ্ন তুলে বেশকিছু মহিলা বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই সময় লকেটের নিরাপত্তারক্ষীরা ওই মহিলাদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 


বেশ কিছুক্ষণ অচলাবস্থা চলার পর কোনমতে দলীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেয়। এ প্রসঙ্গে লকেটের সাফাই, মাঝেমধ্যেই দিল্লি যেতে হয় তাই সবার অভাব অভিযোগ তিনি সশরীরে এসে শুনতে পারেননি। তবে এখন সমস্যা মিটে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.